1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবপুরে গণ মোনাজাত অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবপুরে গণ মোনাজাত অনুষ্ঠিত”

জিয়া (নরসিংদী) শিবপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুরে গণ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর ) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই গন মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু প্রমুখ।
গণ মোনাজাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বহু মানুষ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির