1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে এক রাতে তালা ভেঙে ঝন্টু মিয়া নামে এক দরিদ্র ভ্যানচালকের চার্জার ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরচক্র। একই রাতে আরও অন্তত ছয়টি বাড়িতে চার্জার ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সুপরিকল্পিতভাবে চোরের একটি দল গ্রামে প্রবেশ করে টানা কয়েক ঘণ্টা ধরে বাড়িগুলোতে তাণ্ডব চালায়। প্রথমে ভ্যানচালক ঝন্টু মিয়ার বাড়ির তালা ভেঙে চার্জার ভ্যান চুরি করে তারা। পরে ধারাবাহিকভাবে গ্রামের আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। তবে কিছু বাড়ির মালিক জেগে ওঠায় চোরেরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির