“মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থীতা বাতিলের দাবীতে মুক্তারপুর সেতু অবরোধ”
মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থীতা বাতিলের দাবীতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ব্লকেড ও টায়ারে আগুন দিয়েছে মনোনয়ন বঞ্চিত সমর্থক বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ওই সেতুর উপর ব্লকেড দিয়ে বেশ কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে। পরে সন্ধ্যা সোয়া ৫ টার দিকে ব্লকেড প্রত্যাহার করে নেতাকর্মীরা।
এ সময় মনোনয়ন বাতিলের দাবীতে শ্লোগান দিতে থাকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা। বিকেল ৫ টা পর্যন্ত অবরোধের মুখে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত: বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
এদিকে, প্রার্থী ঘোষনার পরপর বৃহস্পতিবার রাতেই জেলা শহরে মির্জা ফখরুল ইসলাম ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ ও জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেছিল মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা। তারই ধারবাহিকতায় শুক্রবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ অবরোধ চলছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন উপস্থিতি রয়েছে জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।
Leave a Reply