1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“পবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে “তারুণ্যের সেমিনার–২০২৫” অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ জন দেখেছেন

“পবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে “তারুণ্যের সেমিনার–২০২৫” অনুষ্ঠিত”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে গতকাল শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী “তারুণ্যের সেমিনার–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে অনুষ্ঠিত এ সেমিনার দুটি পৃথক সেশনে সম্পন্ন হয়।

দিনের প্রথম সেশন সকাল ১০টায় “মেয়েদের উচ্চশিক্ষা অর্জনে পর্দা কি অন্তরায়? ও ইবাদতের ধারণা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা হয় পর্দার প্রকৃত ধারণা, উচ্চশিক্ষায় মেয়েদের অগ্রগতি এবং ইবাদতের সঠিক উপলব্ধি নিয়ে।

দ্বিতীয় সেশন দুপুর ২টায় “ছেলেদের উচ্চশিক্ষা অর্জনে নৈতিক চরিত্র কি সহায়ক? ও ইবাদতের ধারণা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদের নৈতিক উন্নয়ন, চরিত্র গঠন ও ইসলামী জীবনব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতুল নাইম জীবন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ এবং কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন।

অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও পরিশীলিত চরিত্র অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক, যা তরুণদের নৈতিক বিকাশ ও ইসলামী মূল্যবোধ স্থাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির