1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মনোহরদীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু-কিশোর”

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন

“মনোহরদীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু-কিশোর”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ায় ৩৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।শনিবার(০৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে আল-ইহদা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. প্রকৌশলী মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন, মো. মোবারক হোসেন, নাদিম মিয়া, মো. নূরুল হক, আফসার হোসেন প্রমূখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. নিরব বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন জানান, আমাদের দেশের শিশু কিশোররা বিপথে চলে যায়। তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

প্রধান অতিথি আবু সুফিয়ান সজিব বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির