1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়িতে জিইএসআই–সমন্বিত প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জিইএসআই–সমন্বিত প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “জিইএসআই (লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি)–সমন্বিত প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি” প্রকল্পের অংশ হিসেবে অংশীদারদের সঙ্গে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি পর্যালোচনা, প্রশিক্ষণ এবং প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের হলরুমে অনুষ্ঠিত এ সভাটি আয়োজন করা হয় হেলভেটাস বাংলাদেশ এবং ICIMOD (আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র)–এর সহযোগিতায়। দিনব্যাপী এই সভায় পাহাড়ি অঞ্চলের পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, নারীবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং প্রকৃতিনির্ভর টেকসই সমাধানের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অতিথি বক্তারা বলেন,“পার্বত্য অঞ্চলের কৃষির বিশেষ বৈশিষ্ট্য ও ভৌগোলিক জটিলতা মাথায় রেখে প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং কৃষকদের উৎপাদন বাড়াতে আমাদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।”

বক্তারা আরও বলেন,“আমরা কমিউনিটি লার্নিং সেন্টারের মাধ্যমে পাহাড়ি কৃষকদের মাঝে দক্ষতা বৃদ্ধি, নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রকৃতি–সমন্বিত কৃষি চর্চার প্রসার ঘটাতে কাজ করছি। এই প্রকল্প পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

এ সভায় দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসাইন, হেলভেটাস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমাসহ সরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অংশীদার সভায় অংশ নেন।

সভায় বক্তারা আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি কৃষি সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই নারীদের সম্পৃক্ত করে সমতাভিত্তিক কৃষি উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে নতুন প্রকৃতিনির্ভর সমাধান তৈরি করতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা কমিউনিটি লার্নিং সেন্টারের ভবিষ্যৎ কার্যক্রম, মাঠপর্যায় প্রশিক্ষণ, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং প্রকল্পের ফলাফল সম্প্রসারণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির