1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“যশোর জেলার শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের বেলতা ও পন্তিতপুর গ্রামের মাঝের ব্রীজ সংস্কারের দাবি”

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

“যশোর জেলার শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের বেলতা ও পন্তিতপুর গ্রামের মাঝের ব্রীজ সংস্কারের দাবি”

মো সাগর হোসেন,শার্শা উপজেলা প্রতিনিধি

যশোর জেলার শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের বেলতা ও পন্তিতপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। বহু বছর ধরে এই খালের উপর ব্রিজ নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা–কল্পনার পর ছয় মাস আগে নির্মাণকাজ শেষ হয় ব্রিজটির।

কিন্তু দুঃখজনক হলেও সত্য—ব্রিজটি নির্মাণ হলেও এখনো দুই পাশে মাটি ভরাট বা সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে ব্রিজটি ব্যবহার করতে পারছেন না আশেপাশের ৩০টিরও বেশি গ্রামের মানুষ। শার্শা–শাড়াতলা মহাসড়ক থেকে গোকর্ণ, পন্তিতপুর হয়ে ছুটিপুর সড়কের সাথে যশোর সড়কের এই ব্রিজটি যুক্ত হলেও বাস্তবে এটি এখনো অচল অবস্থায় পড়ে আছে।

স্থানীয়রা জানান, সংযোগ সড়ক তৈরি হলে এই রাস্তাটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত পথ। বর্তমানে বিকল্প রাস্তায় যেতে প্রায় ৪ কিলোমিটার ঘুরে যেতে হয়। ব্রিজটি ব্যবহারযোগ্য হলে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনতার নিত্যদিনের যাতায়াত সহজ হতো এবং এলাকায় ছোট-বড় ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটত।

এলাকাবাসীর দাবী—দ্রুত ব্রিজের দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করা হোক, যাতে বহু দূরত এই ব্রিজটির সুফল তারা পেতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির