1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সারের ১০ গুণ অপচয় তামাক চাষে! ক্ষতিগ্রস্ত কৃষক”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ জন দেখেছেন

“সারের ১০ গুণ অপচয় তামাক চাষে! ক্ষতিগ্রস্ত কৃষক”

মোঃমিরাজুল ইসলাম, শৈলকূপা ঝিনাইদহ।

তামাক চাষে প্রয়োজনের তুলনায় ১০ গুণ বেশি সার ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগে কৃষক মহলে ব্যাপক আলোচনা চলছে। অতিরিক্ত সার প্রয়োগের কারণে জমির প্রকৃত উর্বরতা ধ্বংস হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।
একদিকে ডিলারদের কারসাজি, অন্যদিকে তামাকে অস্বাভাবিক হারে সার খরচ—দুইটি মিলেই তৈরি হচ্ছে কৃত্রিম সার সংকট।

সরজমিনে দেখা গেছে, বেশ কিছু এলাকায় তামাক চাষিরা উৎপাদন বাড়ানোর নামে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার জমিতে ব্যবহার করছেন। যে পরিমাণ সার সাধারণ ফসল পেতে লাগে, তার দশগুণ পর্যন্ত সার ব্যবহার করা হচ্ছে তামাকে। এভাবে সারের অপচয় যেমন বাড়ছে, তেমনি মাটির জৈব উপাদান নষ্ট হয়ে জমি দিনের পর দিন শক্ত হয়ে পড়ছে।

স্থানীয় সাধারণ কৃষকরা বলছেন, “ডিলাররা সারের বাজারকে নিয়ন্ত্রণ করছে। আবার তামাকে অস্বাভাবিক সারের ব্যবহার—দুইটি মিলে সার পাই না আমরা।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সারের ন্যায্য বণ্টন ও ব্যবহার নিশ্চিত করতে এখনই কঠোর মনিটরিং প্রয়োজন। না হলে কৃষি উৎপাদন ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির