1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“যৌন হয়রানির অভিযোগ, চুনারুঘাটে বিজ এনজিও কর্মকর্তার বিরুদ্ধে উত্তাল পরিস্থিতি”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ জন দেখেছেন

“যৌন হয়রানির অভিযোগ, চুনারুঘাটে বিজ এনজিও কর্মকর্তার বিরুদ্ধে উত্তাল পরিস্থিতি”

(হবিগঞ্জ) প্রতিনিধি:জি,এম বাবু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি এনজিও অফিসে নারী মাঠকর্মীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের মুখে পড়েছেন সংশ্লিষ্ট শাখার ম্যানেজার মো. শাহীন।

ভুক্তভোগী নারী জানান, তিনি ‘বিজ’ এনজিওর চুনারুঘাট শাখায় কর্মরত আছেন।তার অভিযোগ, সহকর্মীরা নিয়মিত মাঠপর্যায়ে কাজের সময় অফিসে একা পেয়ে তাকে রুমে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন ম্যানেজার শাহীন। একাধিকবার তার হাত ধরে টানাটানি করা এবং কুপ্রস্তাবে রাজি না হলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ওই নারী চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সাংবাদিকরা অফিসে গিয়ে ম্যানেজারের বক্তব্য নিতে চাইলে তিনি বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে, ঘটনাটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির