1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“অবশেষে চালু হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩ মাস ৮ দিন বন্ধ থাকার পর ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

“অবশেষে চালু হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩ মাস ৮ দিন বন্ধ থাকার পর ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু”

মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি

রবিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পেঁয়াজবোঝাই প্রথম ট্রাকটি বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় শুরু হয় আমদানির কার্যক্রম।এতে স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তা ও আমদানিকারকদের মাঝে।হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতের ওপর নির্ভরশীলতা থাকায় আমদানি বন্ধ থাকলে দেশের বাজারে পেঁয়াজের দামে দ্রুত অস্থিরতা দেখা দেয়। ঠিক একই কারণে গত তিন মাসে বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত এক সপ্তাহে দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল মুড়িকাটা ৮০ এবং দেশি পুরাতন ১১০ টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছে যা সাধারণ মানুষের এমনিতেই ক্রয়ক্ষমতার বাইরে। এতে ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

একজন আমদানিকারক বলেন, আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে যায়। এ সুযোগে দালাল-ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। আমদানি শুরু হওয়ায় আশা করছি দু’এক দিনের মধ্যেই দাম আরও কমে আসবে। দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা ঠেকাতে সরকার গত শনিবার রাতে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর রবিবার বিকাল থেকেই বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির