1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনট থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ আতিকুল ইসলাম”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

“ধুনট থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোঃ আতিকুল ইসলাম”

বগুড়া জেলার ধুনট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আতিকুল ইসলাম। রবিবার (৭ ডিসেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহীর দুর্গাপুর থানায় সফলভাবে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণকালে নবাগত ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন,“ধুনট উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত এলাকায় রূপান্তর করতে কাজ করবো। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন,“ধুনট থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সকলেই সমানভাবে আইনি সেবা পাবেন।”

ধুনট থানায় তাঁর যোগদানকে ঘিরে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন ওসির নেতৃত্বে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সচেতন মহল।

ওসি আতিকুল ইসলাম ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশে আউটসাইড ক্যাডেট হিসেবে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির