“তিনদিন নিখোঁজের পর মাধবপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার”
হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় তিনদিন নিখোঁজ থাকার পর আল-আমিন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গোয়াইল্লা দিঘির পাড়সংলগ্ন বাঁশঝাড়ে স্থানীয়রা বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে শুক্রবার পারিবারিক মনোমালিন্যের পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেলেও সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
Leave a Reply