1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হবিগঞ্জে বদলিজনিত ৯ পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

“হবিগঞ্জে বদলিজনিত ৯ পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা”

প্রতিনিধি (হবিগঞ্জ) – জি.এম. বাবু

আজ ০৭ ডিসেম্বর ২০২৫, রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ৮টি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন)সহ মোট ৯ জন পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার। তিনি তাঁর বক্তব্যে কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী কর্মকর্তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিদায়ী কর্মকর্তারা হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে শৃঙ্খলা, ন্যায় এবং জনসেবার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন, যা জেলা পুলিশের জন্য গর্বের বিষয়।”

বিদায়ী পুলিশ কর্মকর্তারাও তাঁদের বক্তব্যে হবিগঞ্জ জেলার জনগণের সহযোগিতা, সহকর্মীদের আন্তরিকতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ওসি, পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির