1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লালপুরে খেজুর গুড়ের ভেজাল রোধে গোলটেবিল বৈঠক”

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“লালপুরে খেজুর গুড়ের ভেজাল রোধে গোলটেবিল বৈঠক”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুরে শীতকালীন খেজুর গুড়ের ভেজাল প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে লালপুর উপজেলা নেটওয়ার্ক কমিটি, সিসিডিবি ও সিপিআরপির যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, খেজুরের রস ও গুড় উৎপাদনে লালপুর দেশের অন্যতম শীর্ষ অঞ্চল। কিন্তু প্রতিবছর শীত মৌসুমে গুড়ে ভেজাল মেশানোর অভিযোগ বাড়ে। এতে স্বাস্থ্যের ঝুঁকি যেমন তৈরি হয়, তেমন ক্ষতিগ্রস্ত হয় প্রকৃত গাছি ও উৎপাদনকারীরা এবং নষ্ট হয় এলাকার সুনাম।
বক্তারা আরও বলেন, কিছু অসাধু গাছি ও কারিগর কাঠের গুড়ো, ময়দা, ক্ষতিকর রাসায়নিক, চিনির সিরাপসহ বিভিন্ন উপাদান মিশিয়ে গুড় তৈরি করেন। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং ভেজালবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।
এতে লালপুর উপজেলা নেটওয়ার্কের সভানেত্রী পারুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষি আন্দোলনের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান, প্রাকৃত হাটের কেন্দ্রীয় সদস্য ব্রাতা আমিন, নাটোর ক্যাবের প্রতিনিধি লাইজু নীলা প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির