1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষকে জীবিত সাপসহ নেওয়া হলো হাসপাতালে”

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষকে জীবিত সাপসহ নেওয়া হলো হাসপাতালে”

হারুন রশীদ প্রতিনিধি টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ। 

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় আলু জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষককে জীবিত রাসেল ভাইপার ধরে সাপসহ হাসপাতালে নিয়েছে স্বজনরা। আহত কৃষকের নাম সামসু বেপারী ।
সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি রয়েছে বলে জানাগেছে।
এর আগে রবিবার (৭ই ডিসেম্বর)  সকালে উপজেলার হাসাইল চরাঞ্চলে  আলু জমিতে কাজ করছিল কৃষক সামসু বেপারী। কাজ করার সময় রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়। এ সময় পাশের জমিতে কাজ করতে থাকা লোকজন সামসু বেপারীকে কামরানো সাপটিকে  হাতের কাছে থাকা কৃষি সরঞ্জাম দিয়ে  ধরে  বস্তায় ভরে ফেলে।
পরে সামসু বেপারীর স্বজনরা তাকে উদ্ধার করে সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন  আসলে কর্তব্যরত চিকিৎসক   এন্টিবেনক প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় বানারী গ্রামের মাসুম সেখ জানান, সামসু বেপারী আমার প্রতিবেশি। তাকে সাপে কামড়ানোর পরে আমরা জীবিত সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। সদর হাসপাতালের ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান বলেন, জমিতে কাজ করার সময় এক কৃষকে সাপ কামরালে জীবিত সাপসহ ওই কৃষককে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা কৃষকে নিয়ে আসছে তারা সাপটিও নিয়ে আসছে সাপটি  রাসেল ভাইপার । পরে তাকে প্রাথমিক চিকিৎসা এন্টিবেনক  প্রয়োগ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান টঙ্গিবাড়ীর চরাঞ্চলে এখোন মাঝেমধ্যেই রাসেল  ভাইপার নামের সাপ দেখা যায়।  ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির