“টাঙ্গাইলের ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন এবং “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত”
আব্দুল্লাহ জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন এবং ধনবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল , উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ধনবাড়ী থানা পুলিশ টিম, ফারায় সার্ভিস টিম, উপজেলা স্কাউট সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ , ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply