“সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন”
ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজনীতির নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ।
আলোচনা সভায়,নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণে সরকার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সফল নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
Leave a Reply