1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ”

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

“দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ”

সাইফুল ইসলাম শাহিন,বিশেষ প্রতিনিধি

দৈনিক প্রবাহের রিপোর্টারদের বিরুদ্ধে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নামে প্রতারণা ও হুমকির অভিযোগ
(খুলনা), ০৯ ডিসেম্বর ২০২৫ইং : দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার নাম ভাঙিয়ে শাহ সিমেন্ট ডিপোতে প্রবেশ, ভুয়া পরিচয় উপস্থাপন, ভিডিও ধারণ ও প্রতিনিধিদের হয়রানির অভিযোগে থানায় জিডি করেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার।

শাহ সিমেন্ট ডিপোর প্লান্ট ইনচার্জ নাহিদ জানান, গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দৈনিক প্রবাহ পত্রিকার কয়েকজন রিপোর্টার সহ আরও কয়েকজন স্থানীয় যুবক ফুলতলা দামোদর হাইস্কুল সংলগ্ন শাহ সিমেন্ট ডিপোতে গিয়ে নিজেদেরকে দৈনিক ফুলতলা প্রতিদিন–এর সাংবাদিক পরিচয় প্রদান করেন। এসময় তারা ডিপোতে বিনা অনুমতিতে প্রবেশ করে ভিডিও ধারণ ও কোম্পানির প্রতিনিধিদের প্রতি ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর নাহিদ শাহ সিমেন্ট কোম্পানির উর্ধতন কর্মকর্তাকে বিষয় গুলো অবহিত করলেও দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেননি।

এ ঘটনায় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই এবং তাদেরকে কোনো অনুমোদন বা পরিচয়পত্র প্রদান করা হয়নি। পত্রিকার নাম ব্যবহার করে এ কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণা ও সাংবাদিকতার নৈতিকবিধি পরিপন্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডিপোর সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির