1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“যশোরে প্রেমিকের বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় মিলল প্রেমিকার মরদেহ”

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

“যশোরে প্রেমিকের বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় মিলল প্রেমিকার মরদেহ”

সাইফুল ইসলাম শাহিন,বিশেষ প্রতিনিধি

যশোরে প্রেমিকের বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় মিলল প্রেমিকার মরদেহ!
যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদী (১৫)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ঘোর জট।  সোমবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে প্রেমিক নাজমুলের বাড়ির উঠান থেকে আম গাছে ঝুলন্ত অবস্থায় নদীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এই মৃত্যু নিয়েই চলছে পাল্টাপাল্টি অভিযোগ। মৃত নাদিরা আক্তার নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে ও ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
মৃতার পরিবারের সদস্যদের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ,  প্রেমিক নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর নদীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। সম্প্রতি নাজমুল তাকে প্রত্যাখ্যান করলে নদী সোমবার রাতে তার বাড়িতে বিয়ের দাবিতে যায়। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নদীকে মারপিট করে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে লাশ গাছে ঝুলিয়ে দেয়।
অন্যদিকে, নাজমুল ও তার বাড়ির সদস্যদের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সেই  রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির