“তারুণ্যের শুদ্ধতার অঙ্গীকার—ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী দিবস পালন”
মোঃ আশরাফুজ্জামান,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
০৯ডিসেম্বর ২০২৫ইং
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে নয় টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করে একটি মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা প্রশাসন স্কুল-শিশু কানন এর প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সাবেদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদ সুলতান,ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান সহ আরোও অনেকে।
Leave a Reply