1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে, এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।’

আজ ৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখ লামা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা।’

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ ইমতিয়াজ।’

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম এবং লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোঃ ইব্রাহীম।’

এছাড়াও উপস্থিত ছিলেন লামা থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) নওফেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আবদু শুক্কুর, উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হকসহ লামায় কর্মরত প্রিন্টু ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও নৈতিক সমাজ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং নৈতিকতার চর্চার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির