1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস”

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

“পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস”

সাইফুল ইসলাম শাহিন,বিশেষ প্রতিনিধি

পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে দুজনই মারাত্মক আহত হয়েছেন। তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে ।

এলাকাবাসী জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়।

এতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হয়েছেন। তবে প্রাইভেটকারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা গুরুতর। পরে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয় ।
বিপুল হোসেন বুদু আরও জানান, আল্লাহর অশেষ রহমতে হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে গেলেন। তিনি আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির