“বড়বিলে ফ্রি মেডিকেল ক্যাম্প: জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সৌজন্যে একদিনেই চিকিৎসা নিলেন এক হাজারের বেশি মানুষ”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর
রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজীর সৌজন্যে গঙ্গাচড়ার বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। বুধবার সকালে শুরু হওয়া দিনব্যাপী এই ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সী রোগীদের ভিড়ে এলাকা সরগরম হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়হান সিরাজী। তিনি বলেন,
“মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দীর্ঘদিনের লক্ষ্য। উন্নয়ন শুধু শহরনির্ভর হলে হবে না— সাধারণ মানুষের জীবনমান বদলাতে হবে।
তিনি আরও দাবি করেন যে, গত ১৬ বছর ধরে তাদের সংগঠন বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালালেও নানা প্রতিবন্ধকতায় সেগুলো প্রচারে আসেনি।
“দেখানোর জন্য নয়, মানুষের উপকারের জন্যই আমাদের এই উদ্যোগ,” মন্তব্য করেন তিনি।
ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা মানুষের সংখ্যায় কর্তৃপক্ষও বিস্মিত।
বড়বিল ইউনিয়ন আমির সোহাগ রহমান জানান, সকাল থেকে এক হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ নিতে ক্যাম্পে উপস্থিত হন।
ক্যাম্পে স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সাবেক উপজেলা নায়েবে আমির আব্দুর রশিদ মাস্টারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে— এলাকাবাসীর মধ্যে স্বাস্থ্যসেবার চাহিদা কতটা উচ্চ।
Leave a Reply