“নানা কর্মসূচির মধ্যে দিয়ে শিবচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :-
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার,এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর বুধবার সকালে শিবচর প্রেসক্লাবে এ আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,মাদারীপুর জেলা শাখা।
বুধবার সকালে শিবচর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ আর আল মাসুদ সভাপতি শিবচর মানবাধিকার শাখা,আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মনির চোকদার, সাধারণ সম্পাদক মো:আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাধারন সম্পাদক শিবচর উপজেলা শাখা জুয়েল মাহমুদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, মাদারীপুর জেলা শাখার সভাপতি এ আর আল মাসুদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মনির চোকদার। । সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ।
এসময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ম সম্পাদক জুয়েল রানা , মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মনির চোকদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, মো. মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রোজি , সালিশি সম্পাদক মো. আব্দুল হালিম, শিবচর উপজেলা শাখার সভাপতি এ আর আল মাসুদ।
সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪
Leave a Reply