1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনে বিনামূল্যে চিকিৎসা সেবা”

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনে বিনামূল্যে চিকিৎসা সেবা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ধুমুনিঘাটের পঙ্খীমুড়া এলাকায় সেনা জোনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন। নারী–শিশু থেকে শুরু করে প্রবীণ,সব বয়সের মানুষ এ সেবায় অংশ নেন।

এদিন মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও তাৎক্ষণিক চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্গম এই পাহাড়ি জনপদে এমন মানবিক সেবা সাধারণ মানুষের জীবনযাপনকে সহজ করে তোলে। পাশাপাশি সেনাবাহিনীর প্রতি তাদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আরও গভীর হয়।

সুবিধাভোগীরা বলেন,“সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তাই দেয় না, মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেয়। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শেষ নেই।”

প্রতি মাসে নিয়মিত এ ধরনের কমিউনিটি ক্লিনিক আয়োজনের আহ্বান জানিয়ে স্থানীয়রা আরও বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ শুধু মানবিক উদাহরণই নয়,পার্বত্য  অঞ্চলের সকল জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করে।

মহালছড়ি জোন সফলভাবে কর্মসূচিটি আয়োজন করে এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করেছে,এমন মন্তব্য করেন উপস্থিত অনেকে। সেনাবাহিনী যে দেশের মানুষের পাশে থেকে উন্নয়ন, চিকিৎসা ও মানবিক সহায়তায় অবদান রেখে যাচ্ছে,এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ।

এ ধরনের উদ্যোগ পাহাড়ে বসবাসরত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাচ্ছে,এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির