1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় ৪ ডাকাত আটক”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“মুন্সীগঞ্জ হতে ১৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় ৪ ডাকাত আটক”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় পুলিশ, সাংবাদিক, কৃষক লীগের নেতাসহ ৪ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। বুধবার ( ১০ ই ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত ৭ ই ডিসেম্বর বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত ০৫ জনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী দুইভাইকে তাদের নামে মাদক মামলা আছে বলে সকলের সামনে হ্যান্ডকাফ পড়িয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নিয়ে যায় এবং নোয়া মাইক্রোবাসে তুলে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা মোট ১৪৫ ভরি ০৮ আনা ০৪ রতি স্বর্ণ অলংকার, দুটি মোবাইল ফোন, কিছু নগদ টাকা, ২টি এটিএম কার্ড এবং ১টি এনআইডি কার্ড ডাকাতি করে নিয়ে যায়। এরপর ডাকাতরা ভিকটিম দুইজনকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৯ ই ডিসেম্বর) সকালে ৭টা ৩০ মিনিটের সময়
ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মোঃ জাকির হোসেন (৩৮) কে আক্তারুজ্জামান মুন্সীর বিল্ডিং এর ৫ তলা হতে ১০ ভরি ০৪ আনা এবং নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা এবং একই বিল্ডিং ৩ তলা থেকে মোঃ আক্তারুজ্জামান মুন্সি(৪৩) কে ডাকাতির ৪৩ ভরি ০১ আনা, ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি হ্যান্ডকাফ, ০২টি ওয়াকিটকি, ০৩ সেট পুলিশের পোষাক ও ডাকাতির কাজে ব্যবহার করা নোয়া মাইক্রোবাস যার নম্বর ঢাকা মেট্রো-চ-১৬-১৮১৭ আটক করা হয়।

আটককৃতের দেওয়া তথ্যমতে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা হইতে মোঃ রমজান (৩৫), কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ২০ ভরি ০৮ আনা স্বর্ণালঙ্কার, স্বর্ণ মাপার স্কেল, মাই টিভির আইডি কার্ড এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ৫,০০,০০০ (পাচঁ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে মোঃ রমজান আলী (৪০) গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ১৩ ভরি ০৭ আনা স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

৩নং ডাকাত মোঃ রমজান জিজ্ঞাসাবাদে জানায় ডাকাতিকৃত স্বর্ণ হইতে ১৪ ভরি স্বর্ণ মিরপুর বড়বাগ এলাকার ইসলাম জুয়েলার্স এর মালিকের নিকট বিক্রি করে। পরে রমজান আলীর দেখানোমতে ইসলাম জুয়েলার্স এর মালিক মোঃ ইসমাইল হোসেন (৫০) এর কাছ থেকে বিক্রিত ১৪ ভরি স্বর্ণের মধ্য হইতে ০৬ ভরি ১৪ আনা স্বর্ণ অলংকার উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

সর্বমোট ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০২ হ্যান্ডকাফ, ০২ টি ওয়াকিটকি, পুলিশের ০৩ সেট ইউনিফর্ম ও সর্বমোট ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়,
গ্রেফতারকৃত আসামী আকতারুজ্জামান মুন্সী এসবি, ঢাকার সাব-ইন্সপেক্টর (ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হয়েছে) ও গ্রেফতাররকৃত মোঃ রমজান আলী, পিতা- মৃত খোরশেদ আলী মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এবং গ্রেফতারকৃত মোঃ রমজান, পিতা- মৃতঃ কবির শেখ, ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

তাদের বিক্রি করা আরো কিছু স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আরো একজন ডাকাতকে গ্রেফতার এবং অবশিষ্ট লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির