1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ ঈফফাত জাহান তুলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম মনজু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হেসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩০০ জন কৃষককে সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন, এক বিঘা জমি চাসের জন্য হাইব্রীড ও উফসী ধান বীজসহ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, সরকারি এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহ জোগাবে। উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পেয়ে তারা সময়মতো আবাদ শুরু করতে পারবে, যা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতায় সহায়ক হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির