1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী সেবামূলক আয়োজন করে নজর কাড়ল প্রেসক্লাব আলফাডাঙ্গা”

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

“দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী সেবামূলক আয়োজন করে নজর কাড়ল প্রেসক্লাব আলফাডাঙ্গা”

আরমান উজ্জামান রাজু আলফাডাঙ্গা প্রতিনিধি ফরিদপুর।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ রোডের টিএনটি অফিস সংলগ্ন প্রেসক্লাব কার্যালয় এলাকায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের সূচনা হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল ও সঞ্চালনায় প্রচার সম্পাদক তৈবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এস এম খোসবুর রহমান খোকন, এনসিপি জেলা সাংগঠনিক ও আলফাডাঙ্গা পৌর শাখা প্রধান সমন্বয় আরিফুজ্জামান হেলাল, আরো উপস্হিত ছিলেন সাবেক বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,সাবেক উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর সোহাস,পৌর স্বেচ্ছাসেবক দলের আরবায়ক আরব আলী, নেতা সিরাজুল ইসলাম সুজা,বোয়ালমারী প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, প্রেসক্লাব আলফাডাঙ্গা
সহ সভাপতি মুকুল শরিফ, প্রেসক্লাব আলফাডাঙ্গা কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাধারণ সদস্য ইমরান হোসেন, সাধারণ সদস্য ফেরদৌস খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা। বক্তারা প্রেসক্লাবের সামাজিক উদ্যোগকে সময়োপযোগী, মানবিক এবং প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আলোচনা শেষে কেক কেটে প্রেসক্লাব আলফাডাঙ্গার প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন করা হয়।

সেবাই উদযাপনের মূল বার্তা দিবসটিকে কেন্দ্র করে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে চক্ষু পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়,রক্তদান কর্মসূচি
সকাল থেকে শুরু হওয়া এসব সেবামূলক কার্যক্রমে অংশ নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা নিতে আসেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে রক্তদান কর্মসূচিতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুরো কার্যক্রমে প্রেসক্লাব আলফাডাঙ্গার সকল সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং প্রশংসায় ভাসছে প্রেসক্লাব আলফাডাঙ্গা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির