1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“হাদির ওপর হামলার প্রতিবাদে হিলিতে বিএনপির বিক্ষোভ”

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

“হাদির ওপর হামলার প্রতিবাদে হিলিতে বিএনপির বিক্ষোভ”

মোঃ সাকিব হিলি (হাকিমপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি আয়োজনে হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার রাত ৯ ঘটিকায় বাংলা হিলি বাজারের গোডাউন মোড় থেকে এই কর্মসূচির সূচনা হয়। মিছিলটি হিলি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

​মিছিলে হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যেখানে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

​বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই হাদীর ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন স্থানীয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির