“তাড়াইলে একমাত্র শহীদ বুদ্ধিজীবি শামসউদ্দিন”
রুহুল আমিন কাঞ্চন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যথা যুগ্য মর্যাদায় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। এই দিনে বাংলাদেশ কে মেধা শুন্য করার এক নতুন পরিকল্পনায় মেথে উঠে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী ও তার মিএরা, এই রুশানল থেকে বাদ পড়েনি সেদিন তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের ঐতিহ্য বাহী
মড়ল বাড়ির কৃতি সন্তান তাড়াইল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শামস উদ্দিন
১৩ ই ডিসেম্বর ১৯৭১ইং গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে। উনার সৃতিচারণ করতে গিয়ে অশ্রু সিক্ত নয়নে আপন ভাতিজা রাশেদুজ্জামান মড়ল (ফুল মিয়া) বলেন চাচার মত মেধাবী সমাজ সেবকরাই টার্গেট ছিল পশ্চিম পাকিস্তানের, তাড়াইল উপজেলার মানুষ যখন শিক্ষায় পিছিয়ে তখন চাচা শামসউদ্দিন তাড়াইল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করেন, আজকের এই দিনে রাশেদুজ্জামান মড়ল ফুল মিয়া উনার চাচা সহ সকল শহীদ বুদ্ধি জীবি দের আত্নার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply