“ছাদখোলা গাড়িতে সম্মান জানানো হলো মসজিদের ইমামকে”
বিজয়, উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুর মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী বাইতুর রব জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন। বয়সজনিত কারণে তিনি ইমামতি পেশা থেকে বিদায় নিচ্ছেন।
তার দীর্ঘ সেবামূলক দায়িত্বের স্বীকৃতি হিসেবে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয় মসজিদ কমিটি ও মুসল্লিরা। এর আগে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।
এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম স্বদেশের কন্ঠকে জানান মসজিদ কমিটি ও মুসুল্লিদের এ বিদায়ের আয়োজনে তিনি চির কৃতজ্ঞ এবং অত্যন্ত খুশি হয়েছেন। সকলের জন্য দোয়া করেছেন।
Leave a Reply