“জিয়া পরিষদ জাপান শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত” এডভোকেট মোহাম্মদ গাজিউল হক সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম শক্তিশালী পেশাজীবী সহযোগী সংগঠন ‘জিয়া পরিষদ’-এর জাপান শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে জনাব এডভোকেট মোহাম্মদ গাজিউল হককে সভাপতি, জনাব মোহাম্মদ জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক এবং জনাব মোঃ খসরু মোল্লাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জাপান প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংহত এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর এই কমিটি ঘোষিত হওয়ায় জাপানে বসবাসরত বিএনপি ও জিয়া পরিষদের সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের ওপর আস্থা রাখার জন্য জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। তারা জাপানে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply