1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধনবাড়ীতে বিজয় দিবসের কর্মসূচীর সংবাদ বয়কট সাংবাদিকদের”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ জন দেখেছেন

“ধনবাড়ীতে বিজয় দিবসের কর্মসূচীর সংবাদ বয়কট সাংবাদিকদের”

জেল প্রতিনিধি টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের অসহযোগীতা ও সাংবাদিকদের আসন বিন্যাসে অব্যবস্থাপনার কারণে বিজয় দিবসের কর্মসূচীসহ উপজেলা প্রশাসনের পরবর্তী সকল কর্মসূচী বর্জন করেছে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ধনবাড়ীতে কর্মরত সাংবাদিকরা জানান, মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশ মাঠে অনুষ্ঠিত কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের জন্য নিদিষ্টভাবে আসন বিন্যাস, শৃংখলা অব্যবস্থাপনা ও সাংবাদিকদের প্রতি অসহযোগীতার কারণে ধনবাড়ী উপজেলার সকল সাংবাদিকরা বিজয় দিবসের কর্মসূচী বর্জন করে মাঠ ত্যাগ করি।

এব্যাপারে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, “আমরা সাংবাদিকরা সকল সময়ে উপজেলা প্রশাসনের সংবাদ তুলে ধরে থাকি। কিন্তু মহান বিজয় দিবসে আমাদের সংবাদ কর্মীদের আসন বিন্যাসে চরম অব্যবস্থাপনার জন্য মাঠে সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ দাড়িয়ে থাকি। এতে করে অনুষ্ঠানস্থলের পরিবেশ যাতে বিঘিœত না হয় সেজন্য মাঠ ত্যাগ করতে বাধ্য হই”।

ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,“মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের অব্যবস্থ্পানা ও সাংবাদিকদের প্রতি অসহযোগীতা কোন ভাবেই কাম্য নয়। আমরা ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই”।

ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন বলেন,“সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসনের সাংবাদিকদের আসন বিন্যাস সহ প্রতি বছরই অসহযোগীতা লক্ষ্যনীয় হয়ে থাকে। এব্যাপারে উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের জনানোর পরেও কোন ভূমিকা নিতে দেখা যায় না। বিষয়টি আশ্চার্যজনক! সেই সাথে এমন ঘটনার নিন্দা জানাই ”।

এঘটনায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী’র কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে ঘটনাটি নিয়ে বসার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির