1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

“দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় পবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিন কাউন্সিলের কনভেনর, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, পবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে মহান বিজয় দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই গৌরবময় মুহূর্তে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল বীর সন্তানদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।”

এছাড়া সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

দিবসটির ধর্মীয় তাৎপর্য তুলে ধরতে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির