1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“রাজনীতির ঊর্ধ্বে মানবসেবা: ডা.বাবর দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

“রাজনীতির ঊর্ধ্বে মানবসেবা: ডা.বাবর দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর আড়াইটায় তিনি জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজার এলাকায় এক জনাকীর্ণ উঠান বৈঠকে মিলিত হন।

বৈঠকে ডা. বাবর নিজেকে কৃষক পরিবারের সন্তান ও সাধারণ মানুষের সেবক হিসেবে উল্লেখ করে বলেন, ইংল্যান্ড ও আমেরিকায় স্থায়ীভাবে থাকার সুযোগ ছেড়ে আমি কেবল নাড়ির টানে গোপালগঞ্জের মানুষের সেবা করতে ফিরে এসেছি।

তিনি জানান, গত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তাঁর স্ত্রী গোপালগঞ্জে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে ডা. বাবর বলেন, এটি সম্ভব হয়েছে মহান আল্লাহর রহমত, মুরুব্বিদের দোয়া এবং সাধারণ মানুষের ভালোবাসার কারণে। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সম্পদের দিক দিয়ে দুর্বল হলেও, জনগণের ভালোবাসাই তাঁকে এই সুযোগ এনে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুগ্ম আহবায়ক যোবায়ের শেখ ও শেখ সাজ্জাদ হোসেন, সদস্য সজীব লষ্কর, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির