1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“উৎসবমুখর পরিবেশে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মহান বিজয় দিবস পালন”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ জন দেখেছেন

“উৎসবমুখর পরিবেশে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির মহান বিজয় দিবস পালন”
‎
‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎
‎এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. জিয়াউল জিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ উপজেলার ১৫টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
‎
‎বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বলেন,১৯৭১সালে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা আজ একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁরা জাতির গর্ব। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তাঁদের ত্যাগ ও অবদান দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির