1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বর্ণাঢ্য আয়োজন ও যথাযত মর্যাদায় শিবচরে মহান বিজয় দিবস উদযাপন”

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“বর্ণাঢ্য আয়োজন ও যথাযত মর্যাদায় শিবচরে মহান বিজয় দিবস উদযাপন”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থানে পুস্পস্তবক অর্পণ করেন শিবচর উপজেলা প্রশাসন।

এরপর শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা,, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯.০০ ঘটিকার সময় শিবচর হাতির বাগান মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে হাবিবা উর্মির সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত, শান্তির প্রতিক সাতটি পায়রা ও বেলুন উড়িয়ে এবং আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান শুরুতেই ১৯৭১ সালে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন, সেই সাথে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। সকল ভেদাভেদ ভুলে শিবচর উপজেলা কে একটি মডেল উপজেলা হিসাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার সকলের সহযোগিতা কামনা করেন।

এরপর পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস ও৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন।
বর্ণাঢ্য এক সাংস্কৃতিক ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও যুদ্ধাপরাধীদের ন্যক্কারজনক ভূমিকা তুলে ধরা হয়।

সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির