1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত” 

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

“মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত” 

মোঃ আঃ রাকিব (মনোহরদী প্রতিনিধি) 

নরসিংদীর মনোহরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬.৩০ মি. মনোহরদী উপজেলা অডিটরিয়াম স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে  জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষে  উপজেলা চত্বরে বিজয় মেলা,পিঠা উৎসব এবং প্রীতি ফুটবল মেস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরবর্তী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা  নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন  আল-জিহান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির