1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিলিতে মহান বিজয় দিবস উদযাপিত”

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ জন দেখেছেন

“শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিলিতে মহান বিজয় দিবস উদযাপিত”

মোঃ সাকিব হিলি (হাকিমপুর) প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) আনাচে-কানাচে ছিল উৎসবের আমেজ, তবে তা শোক ও শ্রদ্ধার চাদরে ঢাকা। প্রতিবারের মতো এবারও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণ।
​
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ঠিক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাকিমপুর উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এই তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি প্রাথমিক সম্মান জানানো হয়। তোপধ্বনির পর পরই শুরু হয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমে উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর বিপুল সংখ্যক সাধারণ জনগণ দল বেঁধে ফুল হাতে স্মৃতিস্তম্ভে এসে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়৷ ​বিজয় দিবসের এই আয়োজনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
​এ সময় উপস্থিত ছিলেন (অশোক বিক্রম চাকমা হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
​সাব্বির হোসেন সহকারী কমিশনার (ভূমি)।
​ফেরদৌস রহমান হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি, সাখাওয়াত হোসেন শিল্পী হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এস এম বিপুল হোসেন। মহিলা দলের নেত্রীরা, আনোয়ার হোসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
​এছাড়া মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সারাদিনব্যাপী বিভিন্ন স্থানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির