1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বিজয় দিবসে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন করলো এএসবি”

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ জন দেখেছেন

ছবি আছে- ১৬/১২/২৫ ইং

“বিজয় দিবসে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন করলো এএসবি”

আরাফাত হোসাইন,বাকৃবি প্রতিনিধি-

মহান বিজয় দিবস উপলক্ষে অ্যানিমাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি) এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে একটি ডিওয়ার্মিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ক্যাম্পাস ও আশপাশের এলাকার ২৫টিরও বেশি পথপ্রাণীকে কৃমিনাশক ট্যাবলেট ও ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই এই কার্যক্রমে অংশ নেন সংগঠনটির সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত চিকিৎসার অভাবে পথপ্রাণীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখেই বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে প্রাণীদের সুস্থতা ও কল্যাণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।

তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শুধু স্বাধীনতা নয়, মানবিকতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছে। সেই চেতনাকে ধারণ করেই আমরা পথপ্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেছি।

বিজয় দিবসে আয়োজিত এই ডিওয়ার্মিং ক্যাম্পেইন প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। মানুষের স্বাধীনতার পাশাপাশি সকল প্রাণীর প্রতি সহানুভূতিই হোক আমাদের প্রকৃত বিজয়-এমন বার্তাই তুলে ধরেছে এই উদ্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির