1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত”

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত”

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্য্য উদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।

একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি সংগঠন সমূহ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ  হোসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এ এসপি সার্কেল সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, সেনাকর্মকর্তা ক্যাপ্টেন ইমামুল নুর, মডেল থানা অফিসার ইনর্চাজ মনসুর আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, তারেকুজ্জামান, সামসুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদ সহ ইউনিয়ন পর্যায়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সমূহ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির