“লামায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
লামায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে মঙ্গলবার দুপুরে এক মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), লামা; মোহাম্মদ শাহাজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা।
এছাড়াও উপস্থিত ছিলেন লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নাঈম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, কাজ্বী মোহাম্মদ ইব্রাহিম আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা শাখার , স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
Leave a Reply