1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় মিছিল”

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

“মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় মিছিল”

আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে মানিকগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা ফজলুল হক, সদর সেক্রেটারি অ্যাডভোকেট সালাহ উদ্দিন এবং পৌর আমির মো. হুমায়ুন কবির।

মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজ করা হয় । পাশাপাশি বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিজয় মিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির