1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে পুলিশের ঝটিকা অভিযানে গরু চোর আটক, উদ্ধার চারটি গরু ও নাম্বারবিহীন ট্রাক”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন

“ধুনটে পুলিশের ঝটিকা অভিযানে গরু চোর আটক, উদ্ধার চারটি গরু ও নাম্বারবিহীন ট্রাক”

আশেকে এলাহী শিবলী- ধুনট (বগুড়া) উপজেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযানে মোর্শেদ আলী (৩৫) নামে এক পেশাদার গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চুরি হওয়া চারটি গরু উদ্ধার করা হয় এবং একটি নাম্বারবিহীন ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোর্শেদ আলী ঢাকা জেলার ধামরাই থানার কাচারাজাপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে জুয়েল হোসেন (৫০)-এর বাড়ির পূর্ব পাশের গোয়ালঘর থেকে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে রাত ১টার মধ্যে তিনটি বিদেশি ফ্রিজিয়ান জাতের গাভী গরু চুরি হয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে আনুমানিক ২টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দরজা খোলা ও গরুগুলো না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী জুয়েল হোসেন। পরে তিনি স্থানীয়দের অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে ধুনট থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে ধুনট থানার পুলিশ দ্রুত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একই রাত আনুমানিক ৩টার দিকে ধুনট উপজেলার গোড়াইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া এলাকায় গোসাইবাড়ীগামী আঞ্চলিক পাকা সড়ক থেকে একটি ট্রাকসহ চারটি গরু উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত মোর্শেদ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গরু চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি জানান, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছে, যারা বর্তমানে পলাতক। উদ্ধারকৃত গরুগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

পরে বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে উদ্ধার করা চারটি গরু ও নাম্বারবিহীন ট্রাক জব্দ তালিকাভুক্ত করে ধুনট থানায় নেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে ভুক্তভোগী গরুর মালিক থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, চুরি হওয়া গরুগুলোর মধ্যে বিদেশি ফ্রিজিয়ান জাতের তিনটি গাভী (এর মধ্যে দুটি সাদা-কালো পাকড়া) প্রতিটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং একটি কালো রঙের গাভী, যার মাথায় সাদা দাগ ও পেছনের দুই পায়ে সাদা পাকড়া রয়েছে— যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে গরুগুলোর মোট মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন,
“গরু চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া চারটি গরু ও একটি নাম্বারবিহীন ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির