1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

“ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”

আব্দুল্লাহ্,জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ধনবাড়ী উপজেলার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন ধনবাড়ী উপজেলার নব যোগদানকৃত নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী । ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এর নেতৃত্বে ধনবাড়ী উপজেলার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, ” ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ প্রশাসনের সহযোগিতায় সব সময় সত্য সংবাদ পরিবেশন করেন । প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে ধনবাড়ীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে । ধনবাড়ীতে অপ-সাংবাদিকতা রোধে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সতর্ক দৃষ্টি রাখছে । ধনবাড়ীর সাংবাদিকরা ধনবাড়ীতে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন মিল কারখানা, ইট ভাটা, বেকারি, ক্লিনিক, ব্যক্তিগত প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তরে হানা দিয়ে চাঁদা আদায়, জনসাধারণকে মিথ্যা হয়রানি করা, ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপকর্ম রোধে সজাগ রয়েছে “। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, ” সাংবাদিক হলো সমাজের দর্পন । আপনাদের সহযোগিতায় সুন্দর ভাবে ধনবাড়ী উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া যাবে । ধনবাড়ীকে সত্যিকার অর্থে সুন্দর নিরাপদ এবং আলোকিত একটা উপজেলা হিসেবে গড়ে তোলা হবে “।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির