1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

“লামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, সকালবেলা লামা উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দে, লামা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সঞ্জয় এবং লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা বিদেশে সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তাঁরা আরও বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরও সুসংহত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির