1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনট ইজতেমায় আল খিদমাহ ও আল ইহসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

“ধুনট ইজতেমায় আল খিদমাহ ও আল ইহসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

টঙ্গীর বিশ্ব ইজতেমার পর বগুড়ার ধুনট উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমাকে কেন্দ্র করে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সহযোগী সংগঠন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে।

ধুনট পূর্ব ভরণশাহী ইজতেমা ময়দানে স্থাপিত এই মেডিকেল ক্যাম্প থেকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি নেবুলাইজেশন সেবা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম চলমান রয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয় এবং আগামী ২০ তারিখ বিকাল পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। মানবিক চিকিৎসক ডা. মোঃ সৈকত মন্ডলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে সংগঠনের কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ইজতেমায় আগত প্রায় ৩০ হাজার মুসল্লি ও বিদেশি মেহমানদের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা সহ স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মুসল্লিদের সেবা প্রদান করা হচ্ছে।

ইজতেমা কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃহৎ ধর্মীয় জমায়েতে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির