1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা”

  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন

“শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা”
‎
‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে এসে শেষ হয়।
‎
‎বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব এবং সুন্দরগঞ্জ পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।
‎
‎জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি শাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
‎
‎উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
‎
‎গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে তিনি সশস্ত্র হামলার শিকার হন। রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির