1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ওসমান হাদি হত্যার প্রতিবাদে লালপুরে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল”

  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“ওসমান হাদি হত্যার প্রতিবাদে লালপুরে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নাটোরের লালপুরে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি লালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক কণ্ঠস্বর। তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ফ্যাসিবাদী শক্তির পতনের পর থেকেই পরিকল্পিতভাবে বিপ্লবী ও সচেতন মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। তারা আরও বলেন, দেশের জনগণ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না এবং বাংলাদেশকে কারো স্বার্থে বিক্রি করে দেওয়া যাবে না।

বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি সামিউল ইসলাম, লালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের আরাফাত, ছাত্রদল নেতা ওবায়দুল এবং লালপুর উপজেলা মডেল মসজিদের ইমাম সাজ্জাদুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির