1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সুজনের উদ্যোগে গোপালগঞ্জে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক”

  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

“সুজনের উদ্যোগে গোপালগঞ্জে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুন্দর নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রবিন্দ্রনাথ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রন্জু  বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি মো. মাহবুব আলম ও শিপ্রা বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবকরা।
এতে স্বাগতম বক্তব্য রাখেন ডা: সিদ্ধেশ্বর মজুমদার।

বৈঠকে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে সুজনের সদস্য ফরমান আহমেদ রিংকু, সুব্রত ভট্টাচার্য, শহিদুল ইসলাম ও শেখ ইসমাইল হক রিংকু যশোর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা গোপালগঞ্জে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রধান রক্ষাকবচ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ, নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা সম্ভব। বৈঠকে এ লক্ষ্যে করণীয় ও নাগরিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির